Showing posts with label মুসা(আঃ). Show all posts
Showing posts with label মুসা(আঃ). Show all posts

Saturday, 10 September 2016

হযরত আবু বকর (রাঃ) অসুস্থ ???


মুহাম্মদ ইবনুল মুনকাদির বলেন, একবার রাসূলুল্লাহ্ (সাঃ) অসুস্থ আবু বকর (রাঃ)-কে দেখতে গেলেন। তখন তিনি সেখান থেকে বের হয়ে হযরত আয়েশা (রাঃ)-র কাছে তাশরীফ নিলেন। উদ্দেশ্য, তাঁকে তাঁর পিতার অসুস্থতার সংবাদ দেওয়া। কিন্তু রাসূলুল্লাহ (সাঃ) ঘরে প্রবেশ করা মাত্র হযরত আবু বকর (রাঃ) দরজার বাইরে থেকে ভিতরে প্রবেশ করার অনুমতি চাইলেন। হযরত আয়েশা (রাঃ) বললেন, আব্বাজান দেখি তাশরীফ নিয়ে এসেছেন। তখন রাসূলুল্লাহ্ (সাঃ) খবই আশ্চর্য প্রকাশ করতে লাগলেন যে, আল্লাহ্ পাক এত দ্রুত তাকে আরোগ্য দান করেছেন। হযরত আবু বকর (রাঃ) আরয করলেন, হুজুর! আপনি বের হওয়া মাত্রই হযরত জিব্রাইল (আঃ) আগমন করলেন এবং আমাকে একটি ঔষুধ শুঁকালেন, আর সাথে সাথে আমি সুস্থ হয়ে উঠলাম।
ইবনে আবুদ্দিনার ও ইবনে আসাকিরও এ ঘটনা বর্ণনা করেছেন।
[তথ্যসূত্রঃ মাকামে সাহাবা ও কারামতে সাহাবা]

Friday, 8 April 2016

হরযত মুসা (আঃ)এর দিন মান্য করার দিকদর্শঅন




মককা থেকে হিজরত করে রাসুলে পাক (সাঃ)মদীনা মুনাওয়ারায় তাশরীফ গ্রহণ করলেন। আপ(সাঃ)মদীনার ইয়াহুদ সম্প্রদায়কে আশুরার দিন রোজা পালন করতে দেখেন। তখন হুজুর(সাঃ)এই রোজা রাখার কারন জানতে চাইলেন। তারা বললো-এই দিন আল্লাহ্‌ তায়ালা হরযত মুসা (আঃ)কে কামিয়াবী দান করেছেন এবং ফেরাউনকে তার সৈন্য সামন্তসহ নীল দরীয়ায় ডুবিয়ে দিয়েছেন। ফলে বনী ইস্রাইল সম্প্রদায় ফেরাউনের জুলুম অত্যাচার উৎপীড়ন নিপীড়ন থেকে পরিত্রাণ পায়। হরযত মুসা (আঃ) আল্লাহ্‌ তায়ালার প্রতি শোকর আদায় করে ঐ দিন রোজা পালন করতেন। আমরাও ঐ খুসিতে রোজা পালন করে থাকি।
এতদপ্রেক্ষাপটে রাসুলে পাক (সাঃ)ফরমান-নবী হওয়ার প্রেক্ষিতে মুসা (আঃ) এর উপর আমার যথেষ্ট হক রয়েগেছে। সেহেতু আল্লাহ্‌র তরফ থেকে হরযত মুসা (আঃ)এর প্রতি কামিয়াবী লাভের শোকরিয়া হিসাবে রাসুলে পাক (সাঃ) স্বয়ং রোজাপালন করতেন এবং ছাহাবায় কেরামগণের প্রতি আশুরার দিন রোজাপালন করার নির্দেশ প্রদান করলেন।
তাতে প্রামাণিত হয় যে, বনি ইস্রাইল নিজ  কাওমের প্রতি ঘটে যাওয়াগ ঘটনার প্রেক্ষিতে আনন্দে শুকরিয়াতান রোজা পালন করতেন। সেহেতু রাসুলে পাক (সাঃ) ও স্বয়ং অনুরুপ রোজা পালন করতেন।